
নবগঠিত পরিষদের সদস্যদের একজন হলেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই। দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে হামলার মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না।’
তিনি আরও ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলা ইরানের রাষ্ট্রীয় কাঠামোকে নড়বড়ে করতে পারবে না এবং দেশের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশটির সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তারাও হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন। সেই বিধান অনুসারেই অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।